Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

বিএনপি’র সমাবেশের দিন সিলেটের ৩ জেলায় ধর্মঘট

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিএনপি’র সমাবেশের দিন সিলেটের ৩ জেলায় ধর্মঘট

সিলেট-মৌলভীবাজারের পর এবার সুনামগঞ্জ-সিলেট রুটে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক এ তথ্য জানিয়ে বলেন, আগামীকাল শুক্রবার ভোর ৬ টা থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সব ধরণের বাস চলাচল বন্ধ থাকবে।

 

তিনি বলেন, ‌আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। এ কারণে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের ডাক দিয়েছি। এর আগে গতকাল সিলেটেও বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।

 

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটের সাথে বিএনপির সমাবেশের কোন সম্পর্ক নেই।

 

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করছে বিএনপি। এপর্যন্ত ৬ বিভাগে সমাবেশ সম্পন্ন হয়েছে। সবগুলো বিভাগেই সমাবেশের দুদিন আগে থেকে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

   

সিলেটে ১৯ নভেম্বর (শনিবার) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠের এই গণসমাবেশ সফলে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

   

ধর্মঘটের ব্যাপরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোন ষড়যন্ত্রই গণজমায়েত বাধাগ্রস্ত করতে পারবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।