Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপির পদযাত্রায় সাংবাদিককে কোপালো আ.লীগ নেতার লোকজন

admin • 11 Feb 2023, 11:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিএনপির পদযাত্রায় সাংবাদিককে কোপালো আ.লীগ নেতার লোকজন

ধামরাইয়ের বিএনপির পদযাত্রা কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আওয়ামী লীগ নেতার লোকজনের রোষের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম শামীম খান। তিনি জাতীয় দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি।

পরিবারের অভিযোগ, ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লার লোকজন তাকে কুপিয়ে আহত করেছে।

আহত সাংবাদিক শামীম খানের ছেলে ইমরান বলেন, বাবা বিএনপির পদযাত্রা কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যায়। এক পর্যায়ে ওই ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লা ও তার অনুসারীরাও বিএনপির কর্মসূচি বাধা দেয়। এসময় তারা সেখানে বাবাকে দেখে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

হামলার কারণ সম্পর্কে তিনি জানান, বাবা দৈনিক যুগান্তরে ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লার দুর্নীতির বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলেন। এতেই তারা ক্ষুব্ধ ছিলেন।

এ ব্যাপারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।