Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বিইউপি আইন অ্যালামনাই সমিতির নেতৃত্বে তুহিন-জায়েদ

admin • 03 Nov 2024, 07:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিইউপি আইন অ্যালামনাই সমিতির নেতৃত্বে তুহিন-জায়েদ

বিইউপি আইন অ্যালামনাই সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৪ রাজধানীর মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের এভিনিউ গার্ডেনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সেখানেই ফলাফল ঘোষণা করা হয়।

 

সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন তুহিন কালিম্যুল্লাহ তিনি জাতীয় দৈনিক দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার গাজিপুর প্রতিনিধি। টানা ২য় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ বিন নাসের। আবির হোসেন তালুকদার, সাদিউল ইসলাম, নাজমুল হাসান সরকার, মুনীম মেহেদী এবং মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান সরকার, তাহসিন খালিদ বর্ণ, আফরাইম মজিদ এবং নাহিদ হাসান সাগর।

 

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুহান রাব্বি, নুসরাত আফরোজ রোদেলা, মেহেদী হাসান পান্থ এবং শান্ত আলী। কোষাধ্যক্ষ হয়েছেন মো: আশিকুজ্জামান মোল্লা। দপ্তর সম্পাদক হয়েছেন সামসুল হক তুষার।

 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন ইমাম হোসেন হৃদয়, খাদিজাতুল রিমা, সিহাদ বারী, নাহিদ সারোয়ার সুমন। মোট ২৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন।

 

ব্যারিষ্টার মিলন বিআসকে কার্যক্রমে গতি আনার জন্য তাগাদা দেন, তিনি সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে বিইউপি আইন অ্যালামনাই সমিতিকে আশ্বস্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।