Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহান উদ্দিন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহান উদ্দিন

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। মঙ্গলবার (১৭ অক্টোবর) কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) বিষয়টি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে   নিশ্চিত করেছেন।

 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সম্মতিক্রমে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে।

 

এর আগে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ২০২২ সালের শুরু থেকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।

 

গত ২৬ সেপ্টেম্বর তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। এ কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়।

 

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।