বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা গহীন অরণ্যে নিষিদ্ধ মাদক দ্রব্য পপিক্ষেত পুড়িয়ে দিয়েছে বিজিবি। ( ১৭ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেলে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ একর জুড়ে চাষ করা পপি ক্ষেত ধ্বংস করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইনয়ামুল হক এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাইকা খুমি পাড়া এলাকায় ৩০ একর জায়গা জুড়ে পাহাড়ী জমিতে পপি চাষের সন্ধান পেলে অভিযান চালায়।
এসময় পপি চাষীরা পালিয়ে গেলে কাউকে আটক করার সম্ভব হয়নি। পরে স্থানীয়দের উপস্থিতিতে তা ধংস করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ১১ কোটি ২৫ লক্ষ টাকা





