বান্দরবানে অমর ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ , বর্ণমালার বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী ) সকালে বান্দরবান মুসাফির পার্কে শিশু-কিশোরদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ হয়।পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন,
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ছাত্রপরিষদ জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ এবং জেলা দপ্তর সম্পাদক তানভীর হোসেন ইমন।





