Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারী ইয়াবাসহ আটক

admin • 25 Feb 2023, 09:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারী ইয়াবাসহ আটক

বান্দরবান ডিসি অফিসের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী কে ৩০০ পিস ইয়াবা সহ আটক করেছে জেলা আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

 (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে  বান্দরবান জেলার সদর পৌরসভাস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তায় এসআই মহিউদ্দিন আহমেদ, পিপিএম ( ২ এপিবিন, মেঘলা, বান্দরবান ) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা এবং ৪ টি মোবাইল সহ গ্রেপ্তার করা হয় তাকে। সে বান্দরবান ডিসি অফিসের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।

 

আটককৃত আসামীর নাম- এসএম হোছাইন টিটু ( বয়সঃ ৩০, পিতাঃ মৃত. জেড এ দিদার হোসেন, সাংঃ বাজার পাড়া, আলীকদম, বান্দরবান, স্থায়ী সাংঃ উত্তর ঘুনিয়া, ফাঁসিয়াখালী ইউপি, চকরিয়া, কক্সবাজার )

আটককৃত টিটুর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।