Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বাগদান সারলেন সাকিব-ঐশী, বিয়ে ঈদের পর

admin • 03 Apr 2023, 03:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাগদান সারলেন সাকিব-ঐশী, বিয়ে ঈদের পর

বাগদান সারলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব।রোববার (০২ এপ্রিল) রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ তথ্য নিশ্চিত করে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই-আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম।

 

সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

 

এখন বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নাসিমা মান্নান। ঈদের পর তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে বলে জানালেন তিনি।

 

উল্লেখ্য, গানের পাশাপাশি ঐশী চিকিৎসক হিসেবে রাজধানীর একটি হাসপাতালে কর্মরত আছেন। অন্যদিকে সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ওষুধ কোম্পানিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।