Sunday, 25 October 2026
শিরোনাম
বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি উল্টে ছাত্রদল নেতা নিহত
এক্সক্লসিভ

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক বাদশা নামে এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সদকী ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ফুলতলা নামক স্থানে মোটরসাইকেল থেকে পরে ট্রাকের  চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত আব্দুর রাজ্জাক বাদশা (৫০) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন সভাপতি ও আল মদিনা মিষ্টি ভাণ্ডারের স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে আব্দুর রাজ্জাক বাদশা মোটরসাইকেলের পেছনে বসে খোকসার দিকে যাচ্ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রাজ্জাক বাদশা সড়কের উপর ছিটকে পরেন। এ সময় ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। মোটরসাইকেল চালকের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।