Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

বাংলাদেশ সীমান্তে বিমান হামলার কথা স্বীকার করল মিয়ানমার: রিপোর্ট

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাংলাদেশ সীমান্তে বিমান হামলার কথা স্বীকার করল মিয়ানমার: রিপোর্ট
মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইরাবতী।   মংডো টাউনশিপের একটি পুলিশ আউটপোস্টে আরাকান আর্মি (এএ) হামলা চালানোর পর পাল্টা জবাব দিলো জান্তা সরকার।   বুধবার (৩১ আগস্ট) ওই আউটপোস্ট দখল করে নেয় আরাকান আর্মির সদস্যরা। এসময় তারা ১৯ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এছাড়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করে তারা।   এরপর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে তিনবার বিমান হামলা চালায় জান্তা সরকার। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ইরাবতী এ খবর প্রকাশ করেছে।   একজন বাসিন্দা ইরাবতীকে বলেন, সকালে দুটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। পরে বিকেলের দিকে দুটি যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়।   জান্তা সরকার বৃহস্পতিবার জানায়, ওই আউটপোস্ট দখলের জন্য সেনাদের নির্দেশ দেয়া হয়েছে। এজন্য সেখানে সৈন্য ও অস্ত্রশস্ত্র পাঠানো হচ্ছে। গ্রামবাসী জানায়, হামলার ঘটনায় তাদের পায়ের নিচে মাটি কাঁপছিল এবং শব্দে কান বন্ধ হয়ে আসছিল।     প্রসঙ্গত, গত ২ আগস্ট থেকে ওই এলাকা এবং প্রতিবেশী চিন প্রদেশের পালেটওয়া টাউনশিপে লড়াই চলছে। এসব এলাকায় আরাকান আর্মির হামলা বেড়েছে। পাল্টা জবাব দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।