Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

বাংলাদেশ নিয়ে পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের বৈঠক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাংলাদেশ নিয়ে পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের বৈঠক

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে বাসায় গেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ও অন্য কর্মকর্তারা।

 

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে দিকে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান তারা।

 

বৈঠক সূত্র জানায়, মূলত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে পিটার হাসের বাসায় গিয়েছিলেন কর্মকর্তারা। এটি তাদের নিয়মিত কাজের অংশ।

 

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন। আলোচনায় যোগ দিয়েছেন আইএমএফর বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে।

 

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে যোগাযোগ করা হলে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের নিয়মিত আলাপচারিতার অংশ হিসেবে, আজ আমরা আইএমএফের আবাসিক প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৈঠক করেছি। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি।

 

বিশ্বব্যাংক বাংলাদেশকে স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।