Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বসতভিটার জমি নিয়ে বিরোধ ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

Shakib Nahid • 07 Mar 2026, 11:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বসতভিটার জমি নিয়ে বিরোধ ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই মো. মাসুদ মিয়া (৩০) নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ ) রাত ১০টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ওবায়দুর রহমান। এর আগে ইফতারের পর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাই মো. হাসিব মিয়া একই গ্রামের বাসিন্দা। দুই ভাইয়ের মা একজন হলেও তাদের বাবা ভিন্ন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো। শনিবার ইফতারের পর একই বিষয়কে কেন্দ্র করে আবারও দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ছোট ভাই হাসিব লাঠি দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করেন বলে জানা যায়। আঘাতে মাসুদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত হাসিব মিয়াকে পাওয়া যায়নি। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা জানান, নিহত মাসুদের বাবা আমিনুর মিয়ার মৃত্যুর পর তার মা পরিবারেরই এক চাচার সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারেই হাসিব মিয়ার জন্ম হয়। পরবর্তীতে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং তা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। তারা একই মায়ের সন্তান। দুই ভাইয়ের মধ্যে বসত-বাড়ি নিয়ে দীর্ঘ দিন থেকে একটি বিরোধ চলে আসচ্ছিলো। আজ রাতে হটাৎ এই ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টাসহ এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।