Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
ক্যাম্পাস

বশেফমুবিপ্রবির ক্যাম্পাস থেকে ছাত্রলীগ কর্মীদের বের করে দিলো শিক্ষার্থীরা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বশেফমুবিপ্রবির ক্যাম্পাস থেকে ছাত্রলীগ কর্মীদের বের করে দিলো শিক্ষার্থীরা

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে বিভিন্ন কারনে আসা ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রলীগ কর্মী সার্টিফিকেট তুলতে ও ক্লাস করতে আসলে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কোটা আন্দোলনের বিপক্ষে থাকা শিক্ষক-কর্মচারিদের ভিসি নিয়োগের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ক্যাম্পাসে আসা বারণ ছিলো। বারণে থাকা দুই শিক্ষক ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে একত্রিত হয়। এ সময় সার্টিফিকেট তুলতে ও ক্লাস করতে আসা কিছু ছাত্রলীগ কর্মীদের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে তাদের বের হয়ে যেতে বললে তারা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে।

এ সময় ক্যাম্পাসে থাকা ছাত্রলীগদের উদ্দেশ্য করে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক তারিফুল ইসলাম শরিফ বলেন, যাদের বিরুদ্ধে কম অভিযোগ তাদের ক্ষমা এবং যাদের বিরুদ্ধে বেশি তাদের বিষয়টা উপাচার্য আসার পর বিচারের আওতায় আসবে তারপর ক্লাস করবে। আমাদের স্পষ্ট বার্তা, স্বৈরাচারের দোসর বা দালাল সুশীল হয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আমাদের কাজে ব্যাঘাত ঘটায় তা সাধারণ শিক্ষার্থীরা শক্ত হাতে প্রতিহত করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।