Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

বশেফমুবিপ্রবিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বশেফমুবিপ্রবিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত। সোমবার ( ৬ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

 

সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমান, সমাজকর্মে গ্রাজুয়েটদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে মূল প্রবন্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির টাউন প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান ।

 

সেমিনারে উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক অলি উল্লাহ চৌধুরী, তাইয়্যেবা তাবাসসুম। এসময় উপস্থিত ছিলেন মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোঃ সাদীকুর রহমান ইমন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. রাশেদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ আপেল, ইমরুল কবির প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।