Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

 

বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা যেন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। ধাক্কা দেওয়া বাস মালিকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সমাধান হয়ে যাবে।

 

এর আগে, শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার নামে এক শ্রমিককে বাস ধাক্কা দেয়। পরে তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত আনে। গুরত্বর আহত অবস্থায় নুরুন নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।