Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বঙ্গবন্ধু সেতুতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ এক

admin • 11 Sep 2022, 06:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু সেতুতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ এক

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ৯নং পিলারের সাথে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় বাল্কহেড ডুবে একজন নিখোঁজ হয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডে থাকা তিনজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি একজন আর পাড়ে উঠতে পারেনি।

   

এ দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তি মানিকগঞ্জ জেলার গ্রাবনিয়া গ্রামের রহিম সিকদারের ছেলে আবুল শিকদার। আর উদ্ধার হওয়ার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নোয়াখালী জেলার প্রবীর ও মামুন এবং মানিকগঞ্জ জেলার মো. খলিলুর রহমান।

   

জানা গেছে, বাল্কহেডেটি সিরাজগঞ্জ থেকে বালু বোঝাই করে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর প্রবল স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ৯নং পিলারের সাথে ধাক্কা লাগে। এতে তাৎক্ষনিক বাল্কহেডেটি সেখানেই ডুবে যায়।

   

ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা মো. খলিলুর রহমান জানান, পিলারের সাথে ধাক্কা লাগার পর তিনজন পাড়ে উঠলেও বাকি একজন বাল্কহেডের মধ্যে আটকা পড়ে যান। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ-পুলিশ ফাড়ির পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বেলা সাড়ে তিনটার দিকে বলেন, বাল্কহেড ডুবেছে কিনা এটা আমরা দেখবো।

 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, এ বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে সেতুর নিচ দিয়ে বাল্কহেড চলাচলের কোন নিয়ম নেই। এটা দেখার দায়িত্ব নৌ পুলিশের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।