এক্সক্লসিভ
জাতীয়
বঙ্গবন্ধুর আদর্শকে মুখে নয় বুকে ধারণ করতে হবে - মেয়র আতিক
admin
• 23 Aug 2022, 02:29 PM
• পঠিত 2 বার
বঙ্গবন্ধুর আদর্শকে মুখে নয়, বুকে ধারণ করে মানুষ ও দেশের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, প্রতিজ্ঞা করছি যতদিন দায়িত্বে থাকব বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাব। জাতির পিতা সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনও নিজেকে নিয়ে ভাবেননি। সবসময় মানুষের কথা ভাবতেন।
মানুষের জন্য, দেশের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।
মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মিরর/ হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





