Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় স্কুলছাত্রীর সিলিংফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 10 Sep 2022, 11:48 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগুড়ায় স্কুলছাত্রীর সিলিংফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে এক স্কুলছাত্রীর সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাজাপুর নতুনপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।   নিহত স্কুলছাত্রী হাফসাতুল মাওয়া জেরিন (১৬) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পূর্বফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল     পুলিশ জানায়, শুক্রবার সকালে জেরিনের বাবা-মা তাদের দুই মেয়েকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। বেলা ১২টার দিকে ছোট মেয়ে হুরে জান্নাত জিনিয়া (১৩) পাশের ঘরে ঘুমিয়ে পড়ে।     পরে বিকেল ৪টার দিকে জিনিয়া ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখতে পায় তার বড় বোন সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এসময় সে স্থানীয়দের খবর দেয়।   শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছে। এ ঘটনায় জেরিনের মা জেমি বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করবেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জেরিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।