Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

admin • 30 Dec 2022, 07:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগুড়ায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়িচাপায় রুহুল আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার সলঙ্গা গ্রামের আকতার হোসেনের ছেলে।

জানা যায়, রুহুল আমিন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে বগুড়ায় আসেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে শাজাহানপুর উপজেলায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে বেতগাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। তবে রুহুল আমিনের মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, অজ্ঞাত গাড়ি রুহুল আমিনকে চাপা দিয়ে পালিয়ে গেছে। গাড়িচাপায় ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। তাকে চাপা দেওয়া সেই গাড়ি এখনো শনাক্ত করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।