Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে সরকার, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে সরকার, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা

ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। কোর্স করতে কোনো ধরনের ফি লাগবে না। বরং আরও দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদান করা হবে কোর্স করা প্রশিক্ষণার্থীদের।

 

সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ১৬টি জেলায় যুব ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গোপালগঞ্জ,গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ।

 

আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে।

 

ক্লাসের সময়কাল: ৩ মাসব্যাপি কোর্সটিতে সপ্তাহে ৬ দিনই প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। মোট ক্লাস হবে ৭৫টি, ৬০০ ঘণ্টা। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।

 

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।