Tuesday, 20 October 2026
শিরোনাম
জেলার খবর

ফ্রিজে মশলা রাখা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে চাচার মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফ্রিজে মশলা রাখা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে চাচার মৃত্যু

যশোরের অভয়নগরে ফ্রিজে মশলা রাখা নিয়ে ঝগড়ায় ভাতিজা রাকিব হোসেনের (১৮) ছুরিকাঘাতে চাচা রাজু আহমেদ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গোলাম নবীর ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন নিহত রাজুর বড়ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসীম উদ্দীনের ছেলে।

নিহত রাজু আহমেদের চাচা মিজানুর রহমান বলেন, রাজু কৃষক ছিল। তার একটি গরুর খামারও আছে। রাজুর ফ্রিজে আদাবাটা রাখেন রাকিবের মা। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাকিব ঘর থেকে ফল কাটার ছুরি দিয়ে রাজুর বুকে আঘাত করে।

রাজু গুরুতর জখম হলে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ভাতিজার ছুরিকাঘাতে চাচা রাজু আহমেদ মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।