Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

ফ্যামিলি কার্ডধারীদের টিসিবি পণ্য দেওয়া শুরু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ফ্যামিলি কার্ডধারীদের টিসিবি পণ্য দেওয়া শুরু

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ে বিক্রি করছে চিনি, ছোলা, খেজুর ও মসুর ডাল। নিম্ন আয়ের মানুষদের জন্য  (৯মার্চ)  বৃহস্পতিবার থেকে এসব পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি।

 

সংস্থাটি সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বিক্রি করছে। তবে গত বছরের চেয়ে এবার প্রতি কেজি খেজুরে ২০ টাকা বাড়ানো হয়েছে।

 

বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার তিব্বত মোড়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজান উপলক্ষে কার্ডধারী এক কোটি পরিবারকে দুই পর্বে পণ্য কেনার সুযোগ দেওয়া হবে।

 

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি করে চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এসব পণ্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়।

 

কার্ডধারীরা প্রতি কেজি চিনি ৬০ টাকা, খেজুর ১০০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৫০ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটারে কিনতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।