Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
প্রবাস

ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হচ্ছে যে ফিচার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হচ্ছে যে ফিচার

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবহারকারী। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দিতে প্রতিনিয়ত এতে পরিবর্তন ও নতুন নতুন ফিচার যুক্ত করছে। পরিবর্তন ও সংস্কারের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে মেসেঞ্জারে একটি ফিচার বন্ধ হতে চলেছে।

ফেসবুকের অনেকে ব্যবহারকারী এ তথ্যটি জানেন না। মেসেঞ্জার অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে সেল নেটওয়ার্কের মাধ্যমে এসএমএস বার্তা পাঠানোর অনুমতি দিয়েছে। কিন্তু, সেই বিকল্পটি আগামী মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

ফেসবুক মেসেঞ্জার সম্প্রতি তার সাপোর্ট পেজের মাধ্যমে নতুন এ আপডেট তথ্যটি শেয়ার করেছে। সেখানে বলা হয়, এই এসএমএস সাপোর্ট আগামী ২৮ সেপ্টেম্বর বন্ধ হতে চলেছে।

মেটার দাবি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এসএমএসের জন্য ডিফল্ট গুগল অ্যাপ ব্যবহার করা শুরু করতে হবে। মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ২০১৬ সালে এসএমএস সমর্থন পেয়েছিল। এখন মেটা ইনবক্স ফিচারটিকে মূল ফেসবুক অ্যাপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

সংস্থাটির দাবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো তাদের মেসেজিং অ্যাপগুলোতে প্রতিদিন ১৪০ বিলিয়ন বার্তা পাঠানো হয়। মেসেঞ্জার থেকে মেসেজ চলে যাওয়ায়, মনে করা হচ্ছে অ্যাপটি আপাতত শুধুমাত্র ইউজারদের ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য উপযোগী হয়ে থেকে যাবে।

সূত্র: নিউজ১৮

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।