Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেসবুকে ভুয়া আইডি খুলে পৌর মেয়রের নামে অপপ্রচার

admin • 26 Feb 2023, 04:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফেসবুকে ভুয়া আইডি খুলে পৌর মেয়রের নামে অপপ্রচার

ফেইসবুকে ফেইক (ভূয়া) আইডি খুলে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামের নামে গুজব ও উদ্দেশ্যপ্রণীত ভাবে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এতে লামা পৌরবাসী ক্ষুব্ধ। গত ২৭ জানুয়ারি মরহুম কাজী মো:ইসমাইল হোসাইন এর অফিসে উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতির সাথে দলীয় কোন্দল নিয়ে মারামারির ঘটনা ঘটে। যা পরে ২৯ জানুয়ারি একটি মামলা হয় লামা সদর থানায়।

উক্ত ঘটনায় লামা পৌরসভার মেয়র ইন্ধন দিয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে কিছু ফেইক আইডি থেকে। এতে তার পারিবারিক জীবন ও কর্মজীবনে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি। মানুষকে গুজবে কান দেওয়া থেকে বিরত থেকে এসব ফেইক আইডি গুলোর ইউজারদের বের করে দিতে তাকে সাহায্য করতে অনুরোধ করেন তিনি।

 

মেয়র জানান এখানে একটি মহল উদ্দেশ্যপ্রণীতভাবে আমাকে এসব ঘটনায় জড়িয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে। যারা মারামারি করেছে তাদের বিরুদ্ধে দল ইতিমধ্যেই সাংঘঠনিক ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের আমি কখনো আশ্রয় কিংবা পশ্রয় দেয় নি। এসব ফেইক আইডির বিরুদ্ধে অতিশীঘ্রই আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে যানান তিনি।

জাতির বিবেক,বাংলার মানব,Defective journalist, মুসলেম উদ্দীন নামের বেশ কয়েকটি ফেইসবুক ফেইক আইডি থেকে এসব গুজব ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা যায়। এক গোপন সূত্রে যানা যায় জাতির বিবেক নামক ফেইক আইডি টি চালাচ্ছে সার্ক মানবাধিকার কমিশন বান্দরবান জেলার সেক্রেটারি এম রুহুল আমিন।

 

জানা যায়, লামায় এর আগেও বিভিন্ন বিষয়ে এক পাক্ষিক সংবাদ প্রচার করে লামা আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃন্দদের নামে জনমতে বিভ্রান্তি সৃষ্ঠি করেছেন এম রুহুল আমিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।