Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয় জেলার খবর

ফেনীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফেনীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সমিতি বাজার এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনা কর্মকর্তা আবু তাহের (৫৯), তার স্ত্রী পারভিন আক্তার স্বপ্না (৪০) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মনা মিয়া। তারা ঘোপাল ইউনিয়নের নাঙ্গল মোড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সমিতি বাজার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।