Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত ৩০

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত ৩০

অবরুদ্ধ গাজা উপত্যকার মাঘাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় ৫১ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়ে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, আল মাঘাজি শরণার্থী ক্যাম্পে হামলার পর ৩০ জনের বেশি মরদেহ আল আকসা মার্টায়ার্স হাসপাতালে এসেছে। কয়েক দিন আগেই গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) হামলায় কমপক্ষে ১৯৫ জন নিহত হন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে হু হু করে বাড়ছে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।