Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

জুলাই মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। মঙ্গলবার (২ এপ্রিল) এমনটা জানায় রয়টার্সও।

 

স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই জানায়, মধ্যপ্রাচ্য সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী জর্ডানের আম্মানে এক বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই সময়সীমার কথা জানান। বলেন, এরইমধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। এই সফরে কাতার ও সৌদি আরবও যাবেন সানচেজ।

 

এর আগে, গত ২২ মার্চ ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা জানায়– তাদের দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা বলে, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

 

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও স্পেনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরব দেশগুলোর নেতাদের বৈঠকের সময় উভয় পক্ষই সম্মত হয়েছিল, ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানই চলমান সংকট মোকাবেলার একমাত্র উপায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।