Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 24 Dec 2022, 12:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথায় নিজ ঘর থেকে মো. শাহীন শেখ (৩৯) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহীন উপজেলার মুরাটিয়া শেখ ওই গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাটিয়া পোড়াগদী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শাহীন শেখ ঢাকায় ভ্যানে হকারি করে বিস্কুট ও চানাচুর বিক্রি করতেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তার বাবা মারা যাওয়ায় গ্রামের বাড়িতে আসেন।

তিনি জুয়া খেলায় আসক্ত থাকায় ঋণগ্রস্ত ছিলেন। এছাড়া তার স্ত্রীর সাথে ঝামেলা লেগেই ছিল। পরে এসব বিষয় নিয়ে শুক্রবার সকাল ও দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদফা ঝগড়া হলে স্ত্রী তার বাবার বাড়ি নগরকান্দায় চলে যান। বাড়িতে একা থাকায় রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে শাড়ি কাপড় দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাহীনের মরদেহ উদ্ধার করি। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।