Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করলো তথ্য মন্ত্রণালয়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করলো তথ্য মন্ত্রণালয়

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার লক্ষ্যে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রবিবার ১১ সদস্যের উচ্চপর্যায়ের নতুন কমিটি করে একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

উপ-সচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, নতুন এই কমিটি গঠনের ফলে আগে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।

অফিস আদেশ অনুযায়ী, পুনর্গঠিত এই কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) সদস্য-সচিব করা হয়েছে। 

উচ্চপর্যায়ের এই কমিটিতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্য থেকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন; বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী; জেডনিউজ ডটনিউজ-এর নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম; একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।

সরকারি আদেশ অনুযায়ী, পুনর্গঠিত এই কমিটি মূলত তিনটি প্রধান কার্যপরিধি বা দায়িত্ব পালন করবে। তা হলো- প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; কার্ড সংক্রান্ত যাবতীয় আপত্তি, অভিযোগ, শুনানি ও তা নিষ্পত্তি করা এবং প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় কোনো ধরনের সংযোজন, সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।