Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
জেলার খবর

প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংকে মিলল প্রেমিকার মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংকে মিলল প্রেমিকার মরদেহ

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের ৮ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে জেসমিন আক্তার পিংকি (১৮) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির পশ্চিম পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেসমিনের সহপাঠী একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুরকে (১৮) আটক করেছে র‍্যাব।

জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ আল-নাহিয়ান বলেন, যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির মরদেহ নাভারণ বুরুজবাগান এলাকায় তারই সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসায় পাওয়া যায়। পুলিশ সেখানে অভিযান চালিয়ে বাড়ির সেপটিক ট্যাংক খুলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।