Thursday, 3 September 2026
শিরোনাম
ফিচার আর্ন্তজাতিক

প্রেমিকাকে ১০ মিনিট ধরে আবেগঘন চুম্বন, কানের পর্দা ফেটে হাসপাতালে প্রেমিক

admin • 30 Aug 2023, 07:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে ১০ মিনিট ধরে আবেগঘন চুম্বন, কানের পর্দা ফেটে হাসপাতালে প্রেমিক

আবেগঘন চুম্বনের এক পর্যায়ে ভারী হয়ে ওঠে শ্বাস-প্রশ্বাস। তীব্র আবেগে শরীরে একধরনের ভারসাম্যহীনতা দেখা দেয়। কানের ভেতরে বায়ুচাপের তীব্র পরিবর্তন ঘটে। আর এতেই ফেটে গেছে প্রেমিকের কানের পর্দা। শেষে হাসপাতালে ছুটতে হল তরুণকে। ঘটনাটি ঘটে চীনে।

 

প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুম্বন করার পরে ওই চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়। চুম্বনের সময় ওই ব্যক্তি শ্রবণশক্তি হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ আগস্ট ওই যুগল চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে গিয়েছিলেন সময় কাটাতে। সেখানে আবেগঘন চুম্বনের এক পর্যায়ে প্রেমিক হঠাৎ কানে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন যুবকের কানের পর্দা ফেটে গেছে। চিকিৎসকেরা তাকে ওষুধ দেন ও সম্পূর্ণ সুস্থ হতে দুই মাস সময় লাগবে বলে জানিয়ে দেন।

 

চিকিৎসকেরা জানিয়েছেন, আবেগঘন চুম্বনের চোটে কানের ভেতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। এটি সঙ্গীর ভারী শ্বাস-প্রশ্বাসের সঙ্গেও সম্পর্কিত, যা ভারসাম্যহীনতা সৃষ্টি করে ও কানের পর্দা ফেটেও যেতে পারে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ মুহূর্তে কানের পর্দা ফাটার এমন ঘটনা এই প্রথম নয়। ২০০৮ সালে প্রেমিককে আবেগপূর্ণ চুম্বনের সময় দক্ষিণ চীনের এক তরুণীর কানের পর্দা ফেটে যায় ও তিনি আংশিকভাবে শ্রবণশক্তি হারায়। দক্ষিণ গুয়াংডং প্রদেশের ঝুহাই এলাকার ২০ বছরের মেয়েটি বাম কানের সম্পূর্ণ শ্রবণশক্তি হারিয়েছিলেন।

 

সামাজিক যোগাযোগের মাধ্যম ও সংবাদমাধ্যমে এই ঘটনাটি ব্যাপকভাবে প্রকাশিত হয়। সামাজিক মাধ্যম ‘দুয়িন’-এই গল্পে ১০ লাখ লাইক রিঅ্যাক্ট এবং চার লাখ কমেন্ট পড়েছে। তাদের একজন লিখেছেন, ‘বিশাল এই পৃথিবী অসংখ্য অদ্ভুত জিনিসের ভরপূর। আরেকজন লিখেছেন, `ভালোবাসার গর্জন দেখি সত্যিই কান বধিরও করে দিতে পারে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।