Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের পরীক্ষা হবে যেদিন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের পরীক্ষা হবে যেদিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ধাপে বরিশাল, সিলেট, রংপুর বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর অর্থ জটিলতার কারণে আটকে ছিল নিয়োগ পরীক্ষা। সম্প্রতি তা সমাধান হওয়ায় এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমে এই তথ্য জানান।

গেলো ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য এবং ২৩ মার্চ দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি পরীক্ষাও আলাদাভাবে নেয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর অর্থ জটিলতার কারণে আটকে ছিল নিয়োগ পরীক্ষা। সম্প্রতি তা সমাধান হওয়ায় এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

এই নিয়োগের অনুমোদিত শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ১ হাজার ৩৬৫টি এবং সবচেয়ে কম সিলেট বিভাগে, ৪১১ টি। বরিশালে ৮৭১, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮ এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১ টি। এই নিয়োগ কার্যক্রম চলাকালে অবসরে যাওয়া শিক্ষকদের পদ শূন্য হবে। তাই শূন্য পদ আরও বাড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।