Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

প্রয়াত স্ত্রীর স্মরণে অনুরূপ আইচের গান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রয়াত স্ত্রীর স্মরণে অনুরূপ আইচের গান

ভালোবাসার মানুষকে নিয়ে গান লিখেন বেশিরভাগ লেখক। হোক সেটা প্রেম বা বিরহের গান। এবার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান প্রকাশ করেছেন জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ।

আগামী ২৮ জুলাই এই লেখকের স্ত্রী মরহুমা শাহিদা আইচ নূশা'র তৃতীয় মৃত্যুবার্ষিকী। সেদিনকে ঘিরেই ফোক ঘরানার এই বিরহী গান শুনলে যেকারো হৃদয় স্পর্শ করবে। গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল আশিক গ্যালারি থেকে। গানের শিরোনাম ‘জোনাকি যারে উড়িয়া’। গেয়েছেন ক্লোজআপ তারকা খ্যাত গায়ক সৈয়দ আশিক। এ গানের সুর করেছেন টোটন। সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

গানটি নিয়ে অনুরূপ আইচ বলেন, ‘আমার গানটি এ সময় রিলিজ পাওয়ায় অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আমার স্ত্রীর মৃত্যুর পর পর এই গানটি লিখেছিলাম। এই গানটি খুব সুন্দর গেয়েছেন সৈয়দ আশিক। আমার বিশ্বাস, এ গান যে একবার শুনবে, তার মনে দাগ কাটবে।’

অন্যদিকে সৈয়দ আশিক জানান, ‘জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের গান গাইবার ইচ্ছা বা স্বপ্নতো আমাদের জেনারেশনের সব শিল্পীরই থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি জানতাম না, অনুরূপ আইচ আমার গায়কী খুব পছন্দ করেন। আশাকরি, গানটি সবার ভালো লাগবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।