Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

প্রধান শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
প্রধান শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ার খোকসা আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ এবং অবৈধ ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।   রোববার বেলা ১২ টার দিকে গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।   এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনে প্রধান শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবীতে বক্তব্য রাখা হয়।   মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছালে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে বলে দাবী করেছেন প্রধান শিক্ষক আব্দুস সামাদ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।