Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে, ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ, প্রধান উপদেষ্টাকে এই বার্তাটি দিয়েছি।’

 বৃহস্পতিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন আহমাদুল্লাহ। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।

অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে ছিলেন জানিয়ে আহমাদুল্লাহ বলেন, ‘গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।’

এদিকে বৈঠকে রমনা মন্দিরের সহ-সম্পাদক অবিনাশ মিত্র প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমরা কখনো কোনো সময় কারো দ্বারা কখনো নির্যাতিত হতে চাই না।

যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করেন।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা করতে চায় যে। তাকে খুঁজে বের করতে হবে। আমাদের ভাইকে মেরেছে।

কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এটাকে পুঁজি করে বাহিরের রাষ্ট্র আমাদের ওপর মাছের আধারের মতো হিন্দুদের ওপরে চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না।’ এদিকে বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকোমল বড়ুয়া প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে চাই। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই। বিদেশি মিশনগুলো, যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে, বিশ্ব যাতে জানে আমরা শান্তি ও সম্প্রীতিতে আছি।’ বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে এক জায়গায় এসে মিলিত হয়েছে।

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে বাহিরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে।’

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন হলে সেটার বিরুদ্ধে সরকারের অবস্থানকে প্রচার করতে গণমাধ্যমকে আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।