Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন : আইনমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে। এখন প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন। কোনো নীতিগত সিদ্ধান্ত নেবেন না, আইন হবে না।’

 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

   

আনিসুল হক বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না। শুধু রুটিন কাজ করা হবে।’

 

আইনমন্ত্রী আরো বলেন, প্রতিদিনের কার্যক্রম করবেন সরকারি কর্মকর্তারা। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং নীতিগত পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।

   

আইন হবে না, কারণ সংসদ বসবে না। নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও করা হবে না।

 

মন্ত্রিপরিষদের আকার ছোট হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশনায় চলবে।

 

আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় চলবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।