Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন যুক্তরাষ্ট্র দেয়নি বলে জানিয়েছেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সহিংসতামুক্ত এবং অংশগ্রহণমুলক নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র।

 

কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

সম্প্রতি দুদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলেন তিনি।

 

তার সফরের পর একটি অনলাইন নিউজ পোর্টাল জানায়, আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস সে সময় জানায়, এমন খবরের কোনো সত্যতা নেই। এবার ডেডলাইনের বিষয়টি উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।