Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নেত্রকোণার ৪ মামলায় চাঁদের জামিন নামঞ্জুর

admin • 27 Sep 2023, 12:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নেত্রকোণার ৪ মামলায় চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নেত্রকোণায় দায়ের ৪ মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে চাঁদকে আদালতে হাজির করলে অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম কামাল হোসাইন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, দায়ের করা ৪ মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগ নেতা সিদ্বার্থ শংকর পাল বাবু, রেজাউল হাফিজ রেসিম নেত্রকোণা আদালতে পৃথক ৪টি মামলা করেন। তখন আদালত অভিযোগুলো আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের আদেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।