Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দিলেন রোনালদিনহো

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দিলেন রোনালদিনহো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোনালদিনহো। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দেন। এসময় প্রধানমন্ত্রী রোনালদিনহোকে বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

এসময় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রোনালদিনহো।

গনভবনে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোনালদিনহোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি -ফোকাস বাংলা

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার বিকালে কলকাতা থেকে ঢাকায় আসেন রোনালদিনহো।

গণভবনে প্রধনমন্ত্রীর সাক্ষাৎ শেষে আবারও রেডিসনে ফিরছেন রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিল ভক্ত তামিমের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

রাজধানীর হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।