Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

প্রধানমন্ত্রীকে কি বললেন তামিম?

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে কি বললেন তামিম?

জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে দেখা করেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন এ ওপেনার।

 

ফেসবুক পোস্টে তামিম লেখেন— মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে কি বিষয়ে আলোচনা করেছেন সেটা পরিষ্কার করে বলেননি।

 

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলে জানান তামিম।

 

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকা অবসর নেন তামিম। এর পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি।

 

সেখানে শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফিরে আসেন তিনি। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেননি তামিম। এটা নিয়েও জলঘোলা হয়েছে অনেক দূর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।