Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

প্রথম সভা করলো ডিএনসিসির কমিটি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রথম সভা করলো ডিএনসিসির কমিটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে ডিএনসিসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ডিএনসিসির আওতাধীন এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদ্‌যাপনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

 

পূজা মণ্ডপগুলোর আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তা মেরামত, সকালে ও বিকেলে মশার ওষুধ দেওয়া, জলাবদ্ধতা হলে দ্রুত পানি অপসারণ করা, স্ট্রিট লাইটসহ অন্যসব সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।

 

ডিএনসিসির মুখপাত্র ম্যাকবুক হোসাইন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ডিএনসিসির প্রশাসককে সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য-সচিব করে বিভিন্ন সংস্থা ও বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এর আগে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৯ আগস্ট মেয়র ও ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।