Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

admin • 24 Jul 2026, 10:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিহাদ মন্ডল পলাতক রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল বাড়িতে কেউ না থাকার সুযোগে পাশের বাড়ির শিশুটিকে পেয়ারা খাওয়ার কথা বলে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি করে অসুস্থ অবস্থায় জিহাদের ঘর থেকে উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

 

গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।