Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশ নিয়োগের ৯ ভুয়া পরীক্ষার্থী আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পুলিশ নিয়োগের ৯ ভুয়া পরীক্ষার্থী আটক

রংপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ৯ ভূয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে রংপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নিয়োগের পরীক্ষা চলাকালে ৭টি কক্ষ থেকে ৯ ভুয়া পরীক্ষার্থীকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার জলেশ্বরীতলা এলাকার রতন লালের ছেলে পিন্টু লাল (২৬), রংপুরের কাউনিয়া উপজেলার গেদ্দবালাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), সদর উপজেলার ধনতলা পশ্চিমপাড়া গঞ্জিপুর অছিপাড়া এলাকার মোস্তাকিম আলীর ছেলে জাকারিয়া ওরফে রিপন (২৮), মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণপাড়া এলাকার শাহ আলমের ছেলে মাহফুজার রহমান (১৯), একই উপজেলার মেহেদী হাসানের ছেলে ফুয়াদ হাসান (২২), হাতিমপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জিসান শেখ (১৯), পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলকার জয়নাল আবেদীনের ছেলে জাবের আলী (২৫), একই উপজেলার আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬) ও ঠাকুরগাঁও জেলার কিসামত পাহাড়ভাঙ্গা এলাকার তরুণী সরকারের ছেলে পরিমল সরকার (২৮)।

আটক ওই ৯ ভুয়া পরীক্ষার্থীদের আইনগত ব্যবস্থা গ্রহণে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।