Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পুনর্বিবেচনা চাইতে পারে খালেদা জিয়ার পরিবার: জয়নুল আবেদীন

admin • 02 Oct 2023, 10:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পুনর্বিবেচনা চাইতে পারে খালেদা জিয়ার পরিবার: জয়নুল আবেদীন

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়ার পরিবার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চাইতে পারে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তারা।

খালেদা জিয়ার জীবন-মৃত্যুর দায় কেন নিচ্ছে সরকার, সেই প্রশ্নও তোলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া এখন নির্বাহী আদেশের যে অবস্থায় আছেন, তাতে আদালতে যাওয়ার সুযোগ নেই। আমরা সরকারকে বলেছি আপনারা আরও মানবিক হন। মানবিক হয়ে খালেদা জিয়ার জীবন বাঁচান।

রোববার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে করা পরিবারের আবেদন নাকচ করে দেয় আইন মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, ফৌজদারি কার্যবিধির যে ক্ষমতাবলে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই একই ক্ষমতাবলে তার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।