Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

আফগানিস্তান সিরিজে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আর ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুখবর দিয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।

 

বুধবার (৪ ডিসেম্বর) মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলেও জানান তিনি। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার।

পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। বাচ্চা আর মা দুজনেই দারুণ আছে। তাদের আপনার প্রার্থনায় রাখুন।

 

মূলত, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজ।

 

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি।

 

উল্লেখ্য, শিমুর বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মামা হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।