Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

পুকুরে মিলল ৮টি ইলিশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পুকুরে মিলল ৮টি ইলিশ

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে জাল ফেলতেই উঠে এলো ৮ টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশ ৭-৮ ইঞ্চি আকারের। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে। 

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে ৮ টি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। 

মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। পুকুরটি নদীর কাছেই অবস্থিত। ধারণা করা হচ্ছে অতিরিক্ত জোয়ারের সময় পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে। 

মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি। ধারণা করা হচ্ছে পুকুরে আরও রয়েছে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম। 

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। উপজেলা অফিসে যোগাযোগ করে জানতে হবে। তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়৷ তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এছাড়া অন্য কোন ভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।