Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

পিটার হাস কোথায় গেছেন, অবগত সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পিটার হাস কোথায় গেছেন, অবগত সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা সরকার জানে। তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের বাইরে অবস্থানের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হবে না।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

   

সেহেলী সাবরিন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

   

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতেরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে জানান।

   

পিটার হাস কোথায় গেছেন, তা জানতে সেহেলী সাবরিন যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

   

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলম্বোয় গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।