Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত

admin • 15 Aug 2025, 11:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

 

 শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১০টি মোটরসাইকেলে উঠতি বয়সী কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে আসার সময় পাবনা অভিমুখে যাওয়া একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই নাহিন নামের কিশোরের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের অপর কিশোরও মারা যান।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।