Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

পালিয়ে আসা ৮ রোহিঙ্গাকে ফের ভাসান চরে ফেরত পাঠাল নৌপুলিশ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পালিয়ে আসা ৮ রোহিঙ্গাকে ফের ভাসান চরে ফেরত পাঠাল নৌপুলিশ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ডে প্রবেশকালে ৮ রোহিঙ্গাকে আটক করে পুনরায় ভাসানচরে ফেরত পাঠিয়েছে নৌপুলিশ। আজ রবিবার সন্ধ্যায় তাদেরকে সন্দ্বীপ থানার মাধ্যমে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

   

আটককৃত রোহিঙ্গারা হলো নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৪৭ ও ৪৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা মো. সোহেল (১৮), মোহাম্মদ রিয়াজ (১৭), মো. আক্তার হোসেন (১৮), মো. জুবায়ের (১৭), মো. ওমর ফারুক (১৭), মো. জুনায়েদ (১৪), মো. হেলাল উদ্দিন (২২) ও মো. সাদ্দাম হোসেন (১৪)।

   

সীতাকুণ্ডের কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন জানান, আজ রবিবার সকালে তারা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারেন সন্দ্বীপ থেকে ছেড়ে আসা জাহাজ এমভি আইভি রহমানযোগে একদল রোহিঙ্গা সীতাকুণ্ডে চলে এসেছে।

 

এ খবর পেয়ে তারা জাহাজে যোগাযোগ করে তাদেরকে চিহ্নিত করার পর আটক করে নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

 

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করে বলেন, তারা চাকরির উদ্দেশে সেখান থেকে বের হয়ে এসেছেন। শেষে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে বিকেলে তাদেরকে সন্দ্বীপ থানার মাধ্যমে পুনরায় ভাসানচরে ফেরত পাঠিয়ে দিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।