Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

পায়ুপথে সোনার বার, আটক যুবক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পায়ুপথে সোনার বার, আটক যুবক

ভারতে পাচার করার সময় দুটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটকের আল আমিন (২৫) সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

 

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভোমরা কম্পানি কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আল আমিনকে চ্যালেঞ্জ করা হয়।

 

তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পায়ুপথে সোনার বার রয়েছে বলে স্বীকার করেন আল আমিন।

তিনি আরো জানান, পরে ওষুধ প্রয়োগের মাধ্যমে তার পায়ুপথ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ৩৭ মিলিগ্রাম, যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসেট ও চার হাজার টাকা জব্দ করা হয়।

 

সোনার বার সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।